পরিচিতি
পরিচিতি
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি একটি স্বেচ্ছাসেবামূলক রক্তদান সংগঠন, যা রক্তদানের মাধ্যমে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সংগঠনের মূল লক্ষ্য হলো রক্তের অভাব দূর করা এবং সাধারণ মানুষের মাঝে রক্তদানের সচেতনতা বৃদ্ধি করা।
সংগঠনটি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং জরুরি পরিস্থিতিতে রক্তদান কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে, যখন কোনো রোগীর জীবন বাঁচাতে তাৎক্ষণিক রক্তের প্রয়োজন হয়, তখন বন্ধুমহলের সদস্যরা এগিয়ে আসে মানবতার সেবায়।
২০২০ সালের ২৭ সেপ্টেম্বর, কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে, পলিটেকনিক শিক্ষার্থীদের উদ্যোগে "পলিটেকনিক বন্ধুমহল" এর সহযোগিতায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম চালিয়ে আসছে এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
১। জনসাধারণকে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি করা।
২। জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীকে রক্তের যোগান দেওয়া।
স্লোগান
১। এসো গড়ি রক্তের বন্ধুত্ব।
২। রক্তের বন্ধনে বন্ধুত্ব।