"বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি" এর
বন্ধুমহল রাত দিন তোমার পাশে একজন গর্বিত স্বেচ্ছাসেবী হতে চাও?
রক্তদান, শিক্ষা ও সমাজসেবার মাধ্যমে সমাজের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করা সামাজিক কল্যাণ সংস্থা।
রক্ত খুঁজুন
১,০০০+
সক্রিয় ভলান্টিয়ার
৮,০০০+
রক্তদান সম্পন্ন
১০+
প্রোগ্রাম আয়োজন
৫৫+
সেবামূলক কার্যক্রম
রক্তের বন্ধনে বন্ধুত্ব
জরুরি মূহুর্তে রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীকে রক্তের যোগান দেওয়া এবং রক্তদানে সবাইকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’। এছাড়াও রক্তদানে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।
‘বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’ এর ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে দেশের সকল মানুষকে রক্তদানে সচেতনতা করা এবং জরুরি মুহূর্তে রোগীর আত্মীয়দেরকে নিজে নিজেই রেডি ডোনার খুঁজে বের করার মতন দক্ষতা অর্জনে সহযোগিতা করা।
আরও জানুনআমাদের কার্যক্রম
ফ্রী ব্লাড গ্রুপিং
বৃক্ষরোপণ কর্মসূচি
খাবার বিতরণ
লিফলেট বিতরণ
মাটি ও মানুষ
শরবত বিতরণ
ইফতার বিতরণ
মেহেদীর রঙে ঈদ আনন্দ
আমাদের প্রোগ্রামসমূহ
সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু চিত্র
বিগত রক্তদান কর্মসূচির পরিসংখ্যান
সর্বশেষ আপডেট: 12 Aug, 2026 (05:08 AM)
মোট রিকুয়েস্ট
ম্যানেজড
ডোনেট হয়েছে
সাম্প্রতিক নিবন্ধসমূহ
বিজয়ের সুবর্ণজয়ন্তীর পথে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ব্যতিক্রমী মানবিক কার্যক্রম
মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে ব্যতিক্রমী উদ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি। রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনটি ৩৮টি টিমের মাধ্যমে দেশব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে।এ বছরের আয়োজিত কার্যক্রমগুলোর মধ্যে ছিল ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, সচেতনতা মূলক লিফলেট বিতরণ, বৃক্ষরোপণ কার্যক্রম, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ।বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত তারা সারা দেশে ২৮৩টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করেছে। এসব ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষ তাদের রক্তের গ্রুপ জেনে রক্তদানের প্রতি আগ্রহী হয়েছেন। পাশাপাশি সচেতনতা কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে রক্তদানের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা সম্ভব হয়েছে।সংগঠনের দায়িত্বশীলরা বলেন, “রক্তদান শুধু একজন মানুষের জীবন রক্ষার মাধ্যম নয়, এটি আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমরা চাই সবাই রক্তদানের গুরুত্ব অনুধাবন করুক এবং দেশের জন্য মানবিকভাবে এগিয়ে আসুক।”তারা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে এই কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজয়ের ৫৩তম বার্ষিকীতে তাদের এই উদ্যোগ সমাজে দেশপ্রেম ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।এই সংগঠনের কার্যক্রম শুধুমাত্র রক্তদাতাদের নয়, বরং সমগ্র সমাজের মাঝে সেবার অনুপ্রেরণা জাগিয়েছে। তাদের এই ধারাবাহিক উদ্যোগ প্রমাণ করে, মানবিকতা ও সহমর্মিতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার শক্তিশালী মাধ্যম।
আয়োজিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ১১২তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
রক্তদানের কার্যক্রমকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ঢাকা জেলা শাখার উদ্যোগে একটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট ২০২৩ (শনিবার) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পশ্চিমগাঁও মাদ্রাসা-ই-ইসলামিয়া জামিউল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ঢাকা বিভাগীয় সমন্বয়ক মো. এনামুল হাসিব। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ের মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মানবিক সেবার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সমাজে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানবিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।উক্ত ক্যাম্পেইনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ২৯৫ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় এবং তাদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের আগ্রহ সৃষ্টি হয়।উল্লেখ্য, সারাদেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ১১২তম ক্যাম্পেইন হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।
রক্তদানের কার্যক্রমকে পলিটেকনিক শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত হলো ফ্রী ব্লাড গ্রুপিং
রক্তদানের কার্যক্রমকে পলিটেকনিক শিক্ষার্থীদের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর বরিশাল জেলা শাখার উদ্যোগে একটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৩ (মঙ্গলবার) বরিশাল জেলার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ের পলিটেকনিক শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছায় রক্তদানের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বরিশাল জেলা শাখা এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের অংশগ্রহণের মাধ্যমে সমাজে রক্তদান সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং মানবিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।ক্যাম্পেইনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ১৫০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শিক্ষার্থীদের মাঝে এই কার্যক্রম ব্যাপক সাড়া ফেলে এবং অনেকেই ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৈয়দ ইয়াসিন আরাফাত, বরিশাল বিভাগীয় সমন্বয়ক; জিয়াউর রহমান মাসুদ, বরিশাল জেলা সমন্বয়ক; রাইয়ান, বরিশাল জেলা অর্থ বিষয়ক সমন্বয়ক; রাহাত, বরিশাল জেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক; আব্দুল্লাহ, বরিশাল জেলা যোগাযোগ বিষয়ক সমন্বয়ক এবং বরিশাল জেলার সাবেক জেলা সমন্বয়ক মশিউর রহমান। এছাড়াও সংগঠনের সদস্য মো. রাসেল, মেহেদী হাসান, আমিনউল্লাহ, আতিকউল্লাহসহ আরও অনেক স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে সফলভাবে কার্যক্রম সম্পন্ন করেন।উল্লেখ্য, সারাদেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির অংশ হিসেবে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ১১৫তম ক্যাম্পেইন হিসেবে বরিশাল জেলার এই আয়োজন অনুষ্ঠিত হয়। মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মাগুরায় আয়োজিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ৯৭তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
রক্তদানের কার্যক্রমকে সমাজের সকল স্তরের মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর মাগুরা জেলা শাখার উদ্যোগে একটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই ২০২৩ (রবিবার) মাগুরা জেলার আমুড়িয়া বাজার প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর খুলনা বিভাগীয় সমন্বয়ক মো. মাহফুজুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক এই কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।উক্ত ক্যাম্পেইনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৬৫১ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় এবং অনেকেই স্বেচ্ছায় রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।উল্লেখ্য, সারাদেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-এর ৯৭তম ক্যাম্পেইন হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হয়। মানবিক সেবামূলক এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে এবং রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এক ব্যাগ রক্ত একটি জীবন বাঁচাতে পারে
আজই একজন স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করুন এবং জীবন বাঁচাতে সাহায্য করুন। রক্তদান করুন বা সদস্য হয়ে আপনার সম্প্রদায়ে স্থায়ী প্রভাব ফেলুন।